বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের ৭ রাজ্যে

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের ৭ রাজ্যে

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মনোজ চৌধুরী স্থানীয় বাজার থেকে গত শনিবার টেংরা, পাবদা, মেনি (ভেদা) মাছ কিনেছেন। পরদিন দুপুরে মোবাইল ফোনে কথা হলে মনোজ চৌধুরী বলেন, ‘মাছের আসল স্বাদ তো বাংলার মাছে। প্রতিনিয়তই বাজার থেকে কিনে আনি। দামও খুব একটা বেশি না।’